সংবাদদাতা, করিমপুর: সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জানা গিয়েছে, মঙ্গলবার করিমপুরের বারবাকপুর সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর ন’টি আসনে ভোটের মনোনয়নপত্র জমা করার শেষ দিন ছিল। সেখানে শুধুমাত্র তৃণমূল সমর্থিত প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেন। বিরোধী কোনও দল মনোনয়নপত্র জমা না দেওয়ায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।



