সংবাদদাতা, ইটাহার: ছয়ঘরা সমবায় সমিতির নির্বাচনে জয়ী রাম-বাম, কংগ্রেস ও নির্দল জোট। মহাজোটের ঝুলিতে ৯ টি আসন ও শাসক দল পেয়েছে ৩ টি।
Advertisement
এই প্রথম ইটাহারের ছয়ঘরা গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য নির্বাচন হয়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার টানাপোড়েনে ১৯৭৪ সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচন হয়নি।
অবিভক্ত পশ্চিম দিনাজপুরে ছয়ঘরা সমবায় সমিতি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে। পরবর্তীতে জেলা ভাগ হতেই ছয়ঘরা অঞ্চল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সঙ্গে যুক্ত হয়। ফলে এই নির্বাচনে ভোটারদের অধিকাংশ হরিরামপুরের। সমবায়ের নির্বাচনে দুই জেলার ভোটার ছিলেন ৬৪৫ জন। তবে রবিবার ভোট পড়ে ৫৪৩ টি। মোট প্রার্থী ১২ জন। শাসক দলের ১২ জনের মধ্যে জয়ী হয়েছেন ৩ জন। বিরোধীদের ১২ জনের মধ্যে জয়ী ৯ জন।