Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

স্মার্ট ডোরবেল

বর্তমান প্রযুক্তির একটি জনপ্রিয় উদাহরণ স্মার্ট ডোরবেল। দরজায় কেউ এসেছে, সেটা জানিয়েই কেবল ক্ষান্ত হয় না এই বেল।

স্মার্ট ডোরবেল
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অন্দরসাজ ও সুরক্ষায় বাড়তি নম্বর যোগ করতে চান? এমন ডোরবেলেই মুশকিল আসান।

Advertisement

 

• বর্তমান প্রযুক্তির একটি জনপ্রিয় উদাহরণ স্মার্ট ডোরবেল। দরজায় কেউ এসেছে, সেটা জানিয়েই কেবল ক্ষান্ত হয় না এই বেল। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির ছবি বাড়ির মালিকের মোবাইলে পাঠিয়ে দেয়। ফলে বাড়িতে না থাকলেও কে এসেছেন, তা জানতে পারবেন আপনি। 
স্মার্ট ডোরবেল কী?
স্মার্ট ডোরবেল ইন্টারনেট সংযুক্ত। এর মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং মোশন সেন্সর থাকে। কেউ বেল বাজালে এটি সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপে নোটিফিকেশন পাঠায়। ব্যবহারকারী তখন ব্যক্তির সঙ্গে কথাও বলতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন? 
১. স্মার্ট ডোরবেল দরজার পাশে ইনস্টল করতে হয়।
২. মোবাইলে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হয়।
৩.তাকে ওয়াইফাই-এর সঙ্গে কানেক্ট করতে হয়।
৪. অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে ডিভাইস যুক্ত করতে হয়।
৫. কেউ এলে ছবি দেখা যাবে।
স্মার্ট ডোরবেলের সুবিধা
১. দরজার সামনে কে এসেছে তা আগে থেকেই জানা যায়। সন্দেহজনক কাউকে সহজে শনাক্ত করা সম্ভব।
২. বাড়িতে না থাকলেও মোবাইলের মাধ্যমে দরজার বাইরের দৃশ্য দেখা যায়। ফলে চিন্তামুক্ত থাকা সম্ভব।
৩. অনেক স্মার্ট ডোরবেলে টু-ওয়ে অডিও থাকে। ফলে মোবাইল থেকেই বাইরের ব্যক্তির সঙ্গে কথা বলা যায়।
৪. কেউ ডোরবেল না বাজালেও, দরজার সামনে কোনো নড়াচড়া হলেই সতর্কবার্তা পাঠানো যায়।
৫. অনেক ডিভাইসে ভিডিও রেকর্ড করে ক্লাউড বা মেমোরিতে সংরক্ষণ করে রাখা যায়।
কাদের জন্য স্মার্ট ডোরবেল?
• যাঁরা পেশার কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। 
• প্রবীণ বা একা থাকা মানুষের জন্য।
• যে পরিবারে ছোটো শিশু রয়েছে, তাদের নিরাপত্তার জন্য। 
• অফিস, দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্যও এটি কার্যকর।
স্মার্ট ডোরবেলের অসুবিধা
১. ভালো ওয়াইফাই সংযোগের অভাব এর কাজ ব্যহত করে।
২. সাধারণ ডোরবেলের তুলনায় স্মার্ট ডোরবেলের দাম অনেক বেশি।
৩. ক্যামেরা ও অনলাইন সংযোগ থাকায় হ্যাকিং বা ডেটা লিকের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
দাম কত?
স্মার্ট ডোরবেলের দাম ব্র্যান্ড, ক্যামেরার মান এবং ফিচারের উপর নির্ভর করে। মোটামুটি ২,৫০০ থেকে ২৫ হাজার টাকা বা তারও বেশি দাম হতে পারে। 
শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ