Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

টুকরো  খবর
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাংলার আর্থিক উন্নয়ন নিয়ে বিবিসি-র সভা

Advertisement

‘বঙ্গের অর্থনৈতিক রেনেসাঁ’ শীর্ষক এক আলোচনার আয়োজন করল বেঙ্গল বিজনেস কাউন্সিল। বাংলার আর্থিক পরিকাঠামোকে নতুন দিশা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি এক ‘থট লিডারশিপ রাউন্ডটেবল’-এর আয়োজন করে এই সংস্থা। এতে অংশ নেয় তিরিশটিরও বেশি বাণিজ্য সংস্থা, শিল্পগোষ্ঠী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে তিনি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান ও  নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যানও। বাংলার বাণিজ্য ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা উল্লেখ করে রাজ্যের বর্তমান সমুদ্রবাণিজ্য ও আন্তর্জাতিক সংযোগের ইতিবাচক দিক তুলে ধরেন। সঞ্চালনায় ছিলেন বেঙ্গল বিজনেস কাউন্সিল-এর আইন উপদেষ্টা ও গভর্নিং বডির সদস্য সৌরভ চন্দ্র এবং কাউন্সিল-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শুভাশিস দত্ত। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল-এর সহ-সভাপতি সুব্রত দত্ত। উপস্থিত ছিলেন বাংলার ব্যবসায়ী ও শিল্পপতিদের সিংহভাগ। অনুষ্ঠানের এক বিশেষ সেশনে কাউন্সিল-এর ডিরেক্টর অ্যাভেলো রায় বাংলার স্টার্ট আপ ইকোসিস্টেমের সীমাবদ্ধতা তুলে ধরেন। বিকেন্দ্রীকৃত পরামর্শ ব্যবস্থা, বাজার সংযোগের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাংলার উদ্যোক্তাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার মতো নানা সমাধানও উঠে আসে তাঁর বক্তব্যে।

পেচা কুচা ইভেন্ট আয়োজনে কোহলার

হার্ড রক ক্যাফেতে অনুষ্ঠিত হল পেচা কুচা ইভেন্ট। আয়োজনে কোহলার ইন্ডিয়া। ডিজাইনিং ফর দ্য ফিউচার শীর্ষক থিমে আয়োজিত এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ২০x২০ ফর্ম্যাটে (২০ সেকেন্ডে ২০টি স্লাইড) নকশার উপস্থাপনা। অন্দরসাজ ও স্থাপত্যের এই ইভেন্টে অংশ নিয়েছেন এই ক্ষেত্রের স্বনামধন্যরা। উপস্থিত ছিলেন দেব্যানি জয়সওয়াল, কমল পেরিওয়াল, মণিকা খোসলা ভার্গব, মানস সিংহ রায়, অমিতাভ শর্মা, অনুরাগ কুমারের মতো বিভিন্ন বড় বড় সংস্থার স্থপতি ও ডিরেক্টররা। স্থাপত্যবিজ্ঞানে আধুনিক অগ্রগতি ও নকশার রকমফের উঠে আসে এঁদের বক্তব্যে। এই প্রসঙ্গে কোহলার দক্ষিণ এশিয়ার এমডি রঞ্জিত ওক জানান, ‘নকশা আমাদের কাছে শুধুই নন্দনতত্ত্বের প্রয়োজনে তৈরি কলা নয়, বরং নকশা পরিবর্তনের প্রধান ভাষা। যুগ, সময় ও রুচির পরিবর্তনের ছাপ উঠে আসে নকশার ধারাপাতে।’

কলকাতার কন্যে জিতলেন মিসেস ইন্ডিয়ার শিরোপা

পুনম প্রোডাকশনের আয়োজনে সম্প্রতি থাইল্যান্ডের পাটায়ায় অনুষ্ঠিত হল দ্য প্রাইড অব ইন্ডিয়া। মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য কিডস বিভাগ, মিস ইন্ডিয়া বিভাগ ও মিসেস ইন্ডিয়া বিভাগ। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী প্রাথমিক পর্যায়ে অংশ নিয়েছেন। তিন রাউন্ডে এই প্রতিযোগিতা হয়। মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বিভাগে বিজয়ীর শিরোপা ওঠে কলকাতার মেয়ে প্রিয়দর্শিনী বসু। বর্তমানে তিনি মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারি ২০২৬-এ ইউরোপে শুরু হবে এই প্রতিযোগিতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ