Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেমি ফাইনালে পৌঁছল ভাবতা লোটাস ক্লাব

সেমি ফাইনালে পৌঁছল ভাবতা লোটাস ক্লাব
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ভাবতা লোটাস ক্লাবের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগতায় দর্শকের ভিড় উপচে পড়ল। শনিবার ঘরের মাঠে ১-০ গোলে হেড হান্টার অসম রেজিমেন্টকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছল ভাবতা লোটাস ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল দেন প্রকাশ দে।
Advertisement
বেলডাঙা-১ ব্লকের ভাবতা লোটাস ক্লাব এলাকায় ফুটবল খেলার পথ দেখিয়েছে। প্রতিবছর খেলার আয়োজন করে এলাকার ফুটবল প্রেমীদের মন জয় করে আসছে এই ক্লাব। গত ২১ ডিসেম্বর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা ফুটবল ময়দানে শুরু হয়েছে আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। আগামী ১০ জানুয়ারি এই মাঠেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি মহম্মদ কাওসার আলি বলেন, ৩৪ বছর ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল দল নিয়ে এসে খেলার আয়োজন করে আসছি। লোটাস ক্লাবের ফুটবল প্রতিযোগিতা দেখতে এলাকার মানুষ অপেক্ষায় থাকে। প্রতিদিন হাজার হাজার দর্শক সমাগম হয়।
সম্পর্কিত সংবাদ