Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সময় মেনে ও নিরাপদে ট্রেন চালাতে উদ্যোগ এনএফ রেলের  

সময় মেনে ও নিরাপদে ট্রেন চালাতে উদ্যোগ এনএফ রেলের
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শীতকালে কুয়াশাচ্ছন্ন রেলপথে ট্রেন চলাচল নিরাপদ করতে বিশেষ পদক্ষেপ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। লাইনের দৃশ্যমানতা ও সুরক্ষা, ওভারহেড সরঞ্জাম, ট্র্যাকশন রোলিং স্টকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির বিশেষ রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে বলে জানান উত্তর-পূ্র্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। শুক্রবার তিনি বলেন, শীতের সময়ে নিম্ন তাপমাত্রার কারণে লাইনে ফাটল বা ত্রুটি দেখা দেয়। তা প্রতিরোধ করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে লাইনের জয়েন্টের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা ও লুব্রিকেশন করা হচ্ছে। গাইডলাইন অনুযায়ী জিপিএসের সক্রিয় নিরীক্ষণ ও শীতকালীন পেট্রোলিং জোরদার করা হয়েছে। কুয়াশার সমস্যা সামলে নিরাপদে ট্রেন চালানোর জন্য রিয়েলটাইম নেভিগেশন সহ অ্যাডভান্সড ফগপাস ডিভাইস স্থাপন করা হয়েছে। এতে কম দৃশ্যমানতাতেও সুরক্ষিত ও সমানুবর্তিতা বজায় রেখে ট্রেন চলাচল করবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি আগে থেকে শনাক্ত করার উপরও জোর দেওয়া হয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তির সাহায্যে বলে জানান সিপিআরও।  
Advertisement
সম্পর্কিত সংবাদ