Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিম, এটিএম কার্ড সহ ধৃত দুই

সিম, এটিএম কার্ড সহ ধৃত দুই
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: গ্রামের লোককে ভুল বুঝিয়ে আধার ও ভোটার কার্ড জোগার করে অজান্তেই খোলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরকমই এক চক্রের হদিস পেল পতিরাম থানার পুলিস। রবিবার অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি ৩৪ টি সিম কার্ড, ১৬ টি এটিএম কার্ড, ২১ হাজার নগদ উদ্ধার করেছে পুলিস। ধৃতরা ঘরে বসে অনলাইনে জালিয়াতি করত বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
Advertisement
ধৃত মনোজ রায়ের বাড়ি কুমারগঞ্জের দেওয়ান এলাকায়। আরেকজন উত্তম বর্মন কুমারগঞ্জের বাঁধকানাই এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিস। রবিবার বিকেলে ধৃতরা পতিরামের বাহিচা এলাকায় একটি জায়গায় ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে প্রচুর সিম ও এটিএম কার্ড।
সম্পর্কিত সংবাদ