Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে উদ্ধার ১০টি বোমা, নিষ্ক্রিয় করা হল

সালারে উদ্ধার ১০টি বোমা, নিষ্ক্রিয় করা হল
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দুইদিন আগে উদ্ধার হওয়া ১০টি তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার পিলখুন্ডি গ্রামের কাছে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। সালার থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পিলখুন্ডি গ্রামের ক্যানেলের কাছে একটি প্লাস্টিকের বালতিতে বোমাগুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গোপন সূত্রে এই খবর আসতেই পুলিস ওই জায়গা ঘিরে রাখে। এরপর এদিন বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। সালার থানার পুলিস জানিয়েছে, বোমাগুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনায় জড়িত এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ