Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে ৫টি তাজা বোমা উদ্ধার  

সালারে ৫টি তাজা বোমা উদ্ধার
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বুধবার সকালে সালার থানার চুনশহর গ্রামে তল্লাশি চালিয়ে পুলিস পাঁচটি তাজা বোমা উদ্ধার করে। এদিন গ্রামের একটি বাঁশবাগানে প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। পুলিস গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। পরে বম্বস্কোয়াড বোমা নিস্ক্রিয় করে। পুলিস জানিয়েছে, বোমাগুলি কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছিল, তা তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এলাকা দখলকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয়। কেউ জখম না হলেও দু’পক্ষই বেশ কয়েকটি বোমা ফাটায়। এরপর গ্রামে পুলিসি তৎপরতা বেড়ে যায়। এদিন সকালে গ্রামের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর সময় বাঁশ বাগানে বোমাগুলি পুলিসের নজরে আসে। গ্রামের বাসিন্দা তথা স্থানীয় মালিহাটি অঞ্চল তৃণমূল সভাপতি রেজাউল শেখ বলেন, এটা দুষ্কৃতীদের কাজ। পুলিসের উপর সকলের আস্থা রয়েছে। আশা করি দোষীরা গ্রেপ্তার হবে।
সম্পর্কিত সংবাদ