Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে ফেরিঘাটের নিলাম নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি

সালারে ফেরিঘাটের নিলাম নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ফেরিঘাটের নিলাম নিয়ে দু’পক্ষের হাতাহাতিতে বৃহস্পতিবার দুপুরে সালার থানার টেঁয়া পঞ্চায়েতে উত্তেজনা ছড়ায়। ঘটনায় কয়েকজন অল্প জখম হন। পরে সেখানে পুলিস পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ, শুক্রবার স্থানীয় বাবলা নদীর টেঁয়া ফেরিঘাটের নিলাম রয়েছে। তার আগেই এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা থেকে ওই নিলামে অংশ নেওয়ার জন্য অনেকে পঞ্চায়েতে ডিসিআর কাটতে হাজির হয়েছিলেন। কিন্তু, একপক্ষ অপরপক্ষকে ডিসিআর কাটতে বাধা দেয় বলে অভিযোগ। এনিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাতে কয়েকজন জখম হন। সেখানে সালার থানার পুলিস পৌঁছে দু’পক্ষকে সরিয়ে দেয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। পঞ্চায়েতের উপপ্রধান টুলু মোল্লা বলেন, ফেরিঘাটের নিলামের ডিসিআর কাটা নিয়ে পঞ্চায়েতের বাইরে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। পঞ্চায়েতের ভিতরে কিছু ঘটেনি।
সম্পর্কিত সংবাদ