Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে অন্ধ ভিক্ষুকের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ

সালারে অন্ধ ভিক্ষুকের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: সালার থানার হাটপিলখুণ্ডি গ্রামে এক অন্ধ ভিক্ষুকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে কেউ বা কারা এই আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পায় তাঁর গোটা পরিবার। এই ঘটনার পর সালার থানার পুলিস পৌঁছে ঘটনার তদন্ত করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের জন্মান্ধ যুবক সানোয়ার শেখ ট্রেনে ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। বাড়িতে স্ত্রী ছাড়াও তিন সন্তান রয়েছে। বাড়ি বলতে পলিথিন দেওয়া ছিটেবেড়া দু’টি ঘর। এদিন রাত ৯টা নাগাদ বাড়ি ফেরেন সানোয়ার। তিনি বলেন, ট্রেন থেকে নেমে আমি একাই বাড়ি ফিরি। এদিন রাতে বাড়ি ঢোকার সময় বুঝতে পারি আমার হাতে ও মাথায় আগুনের টুকরো পড়ছে। ঘরের ভিতরে স্ত্রী ও সন্তানরা ঘুমোচ্ছিল। সেইসময় স্ত্রীকে চিৎকার করে ডাকি। স্ত্রী জানায় সবে মাত্র কেউ বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর স্ত্রী ও সন্তানরা কোনওমতে বালতি করে জল এনে আগুন নেভায়। তিনি অভিযোগ করে বলেন, আমার সঙ্গে পাড়ার অনেকের শত্রুতা রয়েছে। যুবকের স্ত্রী নাজমা খাতুন বলেন, এই আগুন লাগিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না। সঠিক সময়ে জানতে না পারলে বড় বিপদ হয়ে যেত। সালার থানায় অভিযোগ করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ