Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে মৃত কর্মীর বাড়ি হয়ে কান্দির মাঘীমেলায় অধীর

সালারে মৃত কর্মীর বাড়ি হয়ে কান্দির মাঘীমেলায় অধীর
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: সম্প্রতি বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছে কংগ্রেস কর্মীর। বুধবার সালার থানার তালিবপুর গ্রামে ওই মৃত কংগ্রেস কর্মীর বাড়ি গিয়ে সমবেদনা জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মৃতের নাম সানু শেখ। তাঁর বাড়ি তালিবপুর গ্রামের খোয়াজপাড়ায়। এদিন সকাল ১১টা নাগাদ অধীরবাবু সেখানে গিয়ে বলেন, মৃত কংগ্রেস কর্মী সানু ভাই এলাকার একজন প্রতিবাদী মুখ ছিলেন। উনি শেষ জীবন পর্যন্ত কংগ্রেসকে ভালোবেসে গিয়েছেন। ওঁর মৃত্যুতে আমরা শোকাহত। এরপর সালার থেকে বহরমপুর ফেরার পথে তিনি কান্দি শহরের পাখমারা ডোবের মাঘীমেলা দেখতে আসেন। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটান তিনি। নিজের মোবাইলে তারামায়ের প্রতিমার ছবি তোলেন। এখানে অধীরবাবু বলেন, প্রতি বছরই এখানে আসি। ভালো লাগে। গতকাল বাইরে থেকে দেখে গিয়েছি। আজ সময় পেয়ে মেলায় এলাম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ