সংবাদদাতা, কান্দি: ১২ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু এবং তিন যুবক জখম হয়েছেন। সালার-মৌগ্রাম গ্রামীণ সড়কের কাগ্রামের কাছে সোমবার সন্ধ্যা ও মঙ্গলবার সকালে দুর্ঘটনা দু’টি ঘটে। বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের কাছে দ্রুত যান চলাচল করছে। যে কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শৈলেন চুনারি(৬৩)। বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানার মোকামপাড়ায়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি সালার থেকে পূর্ব বর্ধমানের মৌগ্রাম পর্যন্ত চলে গিয়েছে। মৌগ্রামের ভাগীরথী পেরিয়ে সহজে নদীয়া জেলায় প্রবেশ করা যায়। সেই কারণে দুই জেলার বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটি বেশিরভাগ আঁকাবাকা থাকলেও কাগ্রাম ঢোকার আগে কয়েকশো মিটার রাস্তা একেবারে সোজা ও মসৃণ রয়েছে। সেই কারণে ওই সামান্য রাস্তায় প্রতিটি গাড়ির গতি বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা শুকদেব ঘোষ বলেন, আঁকাবাকা রাস্তার মাঝে এই সামান্য রাস্তা ভালো থাকায় এখানে যানবাহন দ্রুতগতিতে চলে। আর বাইক চালকরা পারলে এখানে গাড়ি উড়িয়ে নিয়ে যেতেন। এই কারণেই এখানে বারবার দুর্ঘটনা ঘটছে। কাগ্রামের শ্যামল দত্ত বলেন, এই রাস্তায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সেখানে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক জখম হন। দুর্ঘটনার পর সালার থানার পুলিস তিনজনকেই উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ একই জায়গায় এক বৃদ্ধের মৃত্যু হয়।