Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে দুর্ঘটনায় জখম বাইক আরোহী, রাস্তা অবরোধ

সালারে দুর্ঘটনায় জখম বাইক আরোহী, রাস্তা অবরোধ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: সোমবার ভোরে সালার থানার শালিন্দা গ্রামের কাছে বাসের ধাক্কায় এক বাইক আরোহী জখম হন। তাঁর পা ভেঙে যায়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রামপুরহাট থেকে এক বাইক চালক সালার আসছিলেন। সেই সময় শালিন্দা গ্রামের কাছে বাসটি উল্টোদিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় ওই বাইক চালক পড়ে যান। চাকার তলায় পড়ে গেলে দু’পায়ের উপর দিয়ে বাসটি চলে যায়। ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। জখম যুবককে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাসিন্দারা জানিয়েছেন, কান্দি-সালার রাজ্য সড়কে দ্রুত গতিতে যান চলাচল করছে। যান নিয়ন্ত্রণের দাবিতেই এদিন অবরোধ করা হয়। পুলিস আশ্বস্ত করলে অবরোধ ওঠে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ