সংবাদদাতা, কান্দি: শুক্রবার রাতে বেপরোয়া বাইকের ধাক্কায় মারাত্মক জখম হল আট বছরের এক বালিকা। সালারের মল্লিকপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। রহনা খাতুন নামে ওই বালিকাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গির শেখ বলেন, এদিন রাতে মল্লিকপাড়ার রাস্তায় কিছু বাচ্চা খেলছিল। সেসময় প্রচণ্ড জোরে আসা একটি বাইকের ধাক্কায় ওই বালিকা ছিটকে পড়ে। তার মাথায় কয়েকটি জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা তড়িঘড়ি মেয়েটিকে সালার প্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ওই বাইকের আরোহীরা পালিয়ে যায়।
ওই বালিকার বাড়ি বড়ঞা থানার মুনিয়াডিহি গ্রামে। কয়েকদিন আগে সে সালারে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। বালিকার আত্মীয় মিরাজ শেখ বলেন, সালারে এমন ঘটনা প্রতিদিন ঘটে থাকে। আজ আমাদের সঙ্গে হল। বেপরোয়া বাইকের দাপটে এখানকার মানুষ অতিষ্ঠ। সালার থানার পুলিস জানিয়েছে, বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।