Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

শিশুর কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিরা পৌঁছে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল। বুধবার সকালের ওই ঘটনা সালার থানার শিশুয়াগ্রামের। পুলিস জানিয়েছে, মৃতার নাম জবা ঘোষ পাল (২৬)। তিনি শিশুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সালারে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: শিশুর কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিরা পৌঁছে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল। বুধবার সকালের ওই ঘটনা সালার থানার শিশুয়াগ্রামের। পুলিস জানিয়েছে, মৃতার নাম জবা ঘোষ পাল (২৬)। তিনি শিশুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। যদিও ঘটনায় কোনও অভিযোগ না হওয়ায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১বছর আগে জবার সঙ্গে বিয়ে হয়েছিল বাসুদেব ঘোষের। বাসুদেব খড়গ্রামের একটি রাইস মিলে কাজ করেন। যদিও এদিন তিনি বাড়িতে ছিলেন না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি পৌঁছন। ওই দম্পতির একটি চার বছরের পুত্র ও নয় বছরের কন্যা সন্তান রয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চার বছরের শিশুটি পাঁচটা নাগাদ বিছানায় মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে। পাশেই ঘুমিয়ে থাকা দিদি উঠে পড়লেও তাকে চুপ করাতে পারছিল না। সেইসময় অত কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশিরা বাড়িতে পৌঁছন। এরপর সকলে মিলে বধূর খোঁজ করলে একতলা বাড়ির চিলেকোঠায় ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। মৃতার স্বামী বলেন, স্ত্রীর নার্ভের সমস্যা ছিল। চারদিন আগেও ডাক্তার দেখিয়ে এনেছি। ওর সঙ্গে কোনও ঝামেলাও হয়নি। ও কেন এমন কাজ করল সেটাই বুঝতে পারছি না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ