Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসম বিধানসভায় উঠল ‘মমতা দিদি জিন্দাবাদ’ স্লোগান!

অসমের সদ্যসমাপ্ত ভোটে ফের ক্ষমতা ফিরেছে বিজেপি। বিধানসভার অধিবেশনের প্রথমদিন বৃহস্পতিবার ১২৬ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করেন।

অসম বিধানসভায় উঠল ‘মমতা দিদি জিন্দাবাদ’ স্লোগান!
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের সদ্যসমাপ্ত ভোটে ফের ক্ষমতা ফিরেছে বিজেপি। বিধানসভার অধিবেশনের প্রথমদিন বৃহস্পতিবার ১২৬ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করেন। আর এই শপথ গ্রহণের সময় শোনা গেল ‘মমতা দিদি জিন্দাবাদ’ স্লোগান। অসমে একটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক শেরমান আলি এদিন শপথ গ্রহণের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আহমেদ জানান, ‘কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করেছিলেন। তাই প্রকাশ্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। গত ১৫ বছরে বিধায়ক হিসাবে আমি কখনও এতো উৎসাহ ও রাজনৈতিক সম্মান পাইনি। আজ আমি অসম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক। কিন্তু ভবিষ্যতে অসমে তৃণমূল আরও শক্তিশালী হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ