Bartaman Logo
২৭ মে, ২০২৬

সেলেনার বাগদান

সেলেনার বাগদান
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বাগদান সারলেন অভিনেত্রী তথা গায়িকা সেলেনা গোমেজ। প্রেমিক তথা সঙ্গীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেছেন তিনি। সেলেনার আঙুলে রয়েছে হীরের আংটি। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বাগদানের খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়ায় সেলেনা লিখেছেন, ‘চিরদিনের যাত্রাপথ শুরু..।’  পোস্টে বেনির রসিকতা, ‘আরে দাঁড়ান, এ তো আমার স্ত্রী।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ