Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালানপুরের কংগ্রেস নেতা রণেন বাগচির প্রয়াণে শোক

সালানপুরের কংগ্রেস নেতা রণেন বাগচির প্রয়াণে শোক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সালানপুর ব্লকের বর্ষীয়ান কংগ্রেস নেতা রণেন বাগচির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন সালানপুর ব্লকের কংগ্রেস সভাপতি ছিলেন। ২০২১ সালে বারাবনী বিধানসভায় বাম কংগ্রেস জোটের প্রার্থীও হয়েছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও শোকবার্তা পাঠান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ