নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কারখানার দূষণের জেরে সিলিকোসিসে আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। এই গুরুতর অভিযোগ তুলে সালানাপুর থানার বনজেমারি বরাভুই গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। সালানপুর ব্লকের দেন্দুয়া এলাকায় বহু কারখানা রয়েছে। সেখান থেকেই দূষণে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। শ্রমিকদের সিলিকোসিস হচ্ছে বলে অভিযোগ। এই রোগে আক্রান্ত হয়ে কয়েকজন মারা গিয়েছেন বলেও দাবি করে বিজেপি নেতৃত্ব। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, রাজ্য সরকার এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। আমি কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি জানাব।
Advertisement
তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ আরমান বলেন, গরিব মানুষের পাশে তৃণমূল সরকারই রয়েছে। কেউ অসুস্থ হলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা হয়। বিজেপি তো শুধু আয়ুষ্মান ভারত প্রকল্পের ভাঁওতা দিয়েছে।



