Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সালানপুরে মারধর ব্যবসায়ীকে, চাঞ্চল্য

সালানপুরে মারধর ব্যবসায়ীকে, চাঞ্চল্য
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সালানপুর থানার রূপনারায়ণপুরের ডাবর মোড়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার রাতে অনুপ মাজি নামে ওই ব্যবসায়ীর দোকানে এক যুবক কিছু সামগ্রী কেনার পর টাকা মেটানো নিয়ে বচসা শুরু হয়। অনুপবাবুর অভিযোগ, ওই যুবক তাঁকে হিন্দিতে গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে সে আরও দুই বন্ধুকে এনে তাঁর উপর চড়াও হয়। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান। তাঁরা অভিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। অভিযুক্ত গ্রেপ্তার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ