সংবাদদাতা, পতিরাম: গ্যাসের সিলিন্ডার থেকে বের হচ্ছে জল। এমন বিষয় নজরে আসতেই শোরগোল বালুরঘাটে ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গিতে। ওই এলাকার বাসিন্দা চঞ্চল পাল দুদিন আগে নতুন সিলিন্ডার লাগিয়েছেন। দুদিন চলার পরে মঙ্গলবার রাতে রান্না করতে গিয়ে গ্যাস বন্ধ হয়ে যায়। এরপর গ্যাস সারাইয়ের মিস্ত্রি ডেকে এনে দেখেন সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। বুধবার ওই ব্যক্তি গ্যাস সরবরাহকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, গ্যাস সংস্থাকে লিখিত অভিযোগ জানিয়েছি। তারা সিলিন্ডার পালটে দেওয়ার আশ্বাস দিয়েছেন।