Bartaman Logo
২৭ মে, ২০২৬

সলমনের শ্যুটিং

সলমনের শ্যুটিং
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
কড়া নিরাপত্তার মধ্যে চলছে ‘সিকান্দার’ ছবির শ্যুটিং। আগামী বছর ঈদের মরশুমে মুক্তি পেতে পারে ছবিটি। তার জন্য চলছে যাবতীয় প্রস্তুতি। সম্প্রতি হায়দরাবাদে লম্বা শ্যুটিং শিডিউল শেষ করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, শীঘ্রই মুম্বইয়ে পরবর্তী পর্বের শ্যুটিং শুরু করবেন সলমন খান। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে থাকছে একটি অ্যাকশন দৃশ্য। ট্রেনের মধ্যে অ্যাকশন করতে দেখা যাবে সলমনকে। বোরিভালি স্টুডিওতে সাজিয়ে তোলা হয়েছে স্টেশন ও ট্রেনের সেট। সেখানেই হবে শ্যুটিং। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর লাগাতার হুমকির মুখে সলমনের নিরাপত্তা বেড়েছে। তার মধ্যে নির্বিঘ্নে শ্যুটিং শেষ করা নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ।   
Advertisement
সম্পর্কিত সংবাদ