Bartaman Logo
১০ জুন, ২০২৬

সিলমোহরে বেলুড় মঠের ছবি, শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে অভিনব পদক্ষেপ ডাকবিভাগের

সিলমোহরে বেলুড় মঠের ছবি, শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে অভিনব পদক্ষেপ ডাকবিভাগের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি; ছবি দেওয়া ডাকটিকিট হয়েছে। হয়ও। কিন্তু ছবি দেওয়া ডাকঘরের সিলমোহর? আগে কোনওদিন হয়নি। এবার সেটিই হতে চলেছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম পূণ্য তিথিকে স্মরণীয় করে রাখতে এমনই অভিনব উদ্যোগ নিল ডাক বিভাগ। কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের ভাবনায় এবার ডাকঘরের সিলমোহরে ছাপ পড়বে বেলুড় মঠের।
Advertisement
দেশ-বিদেশ থেকে বেলুড় মঠ তথা সংলগ্ন এলাকায় যত চিঠি আসবে বা যাবে, তার সবেতেই থাকবে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ছবি দেওয়া সিলমোহর। ইংরেজি আর হিন্দিতে লেখা থাকবে বেলুড় মঠ, বেলুড়, ৭১১২০২ পিন নাম্বার। সঙ্গে তারিখ। যেদিন সিলমোহর লাগানো হবে, সেদিনের। উল্লেখ্য, কোনও ডাকঘর থেকে কোথাও চিঠি পাঠাতে গেলে এবং সেই এলাকার কোনও ঠিকানায় চিঠি এলে প্রাপকের কাছে পাঠানোর আগে সেখানে ওই নির্দিষ্ট ডাকঘরের সিলমোহর লাগানো হয়। ডাকটিকিটের ওপরে। 
সাধারণত সেখানে থাকে ডাকঘরের নাম, পিন নাম্বার এবং তারিখ। কোনও ছবি থাকে না। কিন্তু স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের পরিচিতিতে ব্যতিক্রম উদ্যোগের কথা ভাবে ডাক বিভাগ। প্রথমে ঠিক ছিল বেলুড় মঠ সহ রামকৃষ্ণ বিবেকানন্দর স্মৃতি বিজড়িত আটটি সৌধ বা মন্দিরের সিলমোহর তৈরি হবে। কিন্তু পরে চূড়ান্ত হয়, বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরটিই হবে। 
বেলুড় রামকৃষ্ণ মঠের সেক্রেটারি জেনারেল স্বামী সুবীরানন্দ মহারাজকে বিষয়টি জানানো হবে। নেওয়া হয় পরামর্শও। প্রথমে ঠিক হয়েছিল ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিনে বিষয়টির শুভারম্ভ হবে। কিন্তু তা পিছিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি ছবির বিষয়টি চূড়ান্ত হয়। ঠিক হয়, শ্রীরামকৃষ্ণের ১৯০ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে আজ, সোমবার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে এটির আনুষ্ঠানিক শুভারম্ভ হবে।  ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ