কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের পঞ্চম সিজনে পথ সঙ্গীত শিল্পীরা উদযাপন করলেন সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। যেসব সঙ্গীতশিল্পী গ্রাম থেকে শহরের রাস্তায় পারফর্ম করেন, তাঁরাই এই উদ্যোগের মূল কান্ডারী। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিল কন্যা অন্তরা চৌধুরী, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা প্রমুখ। সঙ্গীত পরিবেশনে ছিলেন সৌরজ্যোতি এবং কৃষ্ণেন্দু। তাঁরা রাস্তায় যথাক্রমে বেহালা ও গিটার বাজান। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের গান ভালো লাগে। মাধুর্য মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শৌভিক মুখোপাধ্যায়ের পারফরম্যান্সও চমৎকার। ক্যালকাটা ইয়ুথ কয়্যারের শিল্পীদের পারফরম্যান্সও সুন্দর।



