Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুলভ ক্যান্টিন

সুলভ ক্যান্টিন
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার তিনটা নাগাদ মাল বিডিও অফিস চত্বরে চালু হল একটি সুলভ ক্যান্টিন। ফিতে কেটে এর উদ্বোধন করেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ সভাপতি সুশীলকুমার প্রসাদ। সভাপতি বলেন, এই অফিসে বহু কর্মী কাজ করেন। কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। পাশাপাশি বহু মানুষ কাজ নিয়ে আসেন। তাদের আহারের সেরকম ব্যবস্থা ছিল না। একটা ক্যান্টিন ছিল, সেটা বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যেত। এতে অনেকের অসুবিধা হতো। সেজন্য ২০লক্ষ টাকা ব্যয়ে ক্যান্টিন তৈরি হল। এখানে সুলভে ভালো খাওয়ার পাওয়া যাবে। শৌচাগারের ব্যবস্থাও থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ