Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার খুলি ও হাড়, চাঞ্চল্য

ডাস্টবিন থেকে খুলি ও হাড় উদ্ধার করল পুলিস। চুঁচুড়া থানার কনকশালি এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে প্রাথমিকভাবে এলাকার ওই ডাস্টবিনে খুলি ও হাড়গুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

চুঁচুড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার খুলি ও হাড়, চাঞ্চল্য
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডাস্টবিন থেকে খুলি ও হাড় উদ্ধার করল পুলিস। চুঁচুড়া থানার কনকশালি এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে প্রাথমিকভাবে এলাকার ওই ডাস্টবিনে খুলি ও হাড়গুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই পুলিসে খবর দেন। তদন্তকারীরা ওই হাড় ও খুলি বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন। পুলিস সূত্রে খবর, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। কে বা কারা এই হাড়, খুলি ফেলে গেলেন, তা তদন্ত করা হচ্ছে। বাজেয়াপ্ত হওয়া হাড় ও খুলির ফরেন্সিক পরীক্ষা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ