Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুটারের ধাক্কায় মৃত্যু মহিলার

স্কুটারের ধাক্কায় মৃত্যু মহিলার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: তপনের বেণীপুরে স্কুটারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আরতী মণ্ডল রায় (৫৮)। বাড়ি তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বেণীপুরে। বৃহস্পতিবার বাজারে যাওয়ার সময় একটি স্কুটারের ধাক্কায় গুরুতর জখম হন আরতী। প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। শনিবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ