Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল চোরাই সামগ্রী  

স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল চোরাই সামগ্রী
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে এক স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছ থেকে রেলের যন্ত্রাংশ সহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিস। বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ির টেকাটুলিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোট ১০ কুইন্টাল চুরির সামগ্রী উদ্ধার হয়েছে। যার পরিমাণ লক্ষাধিক টাকা। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিস ওই ব্যবসায়ীর দোকান থেকে ওজন মাপার ইলেক্ট্রিক মেশিনটিও বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে থানায় চুরির অভিযোগ জমা পড়ছিল। এরপর তদন্তে নামে পুলিস। এক স্ক্র্যাপ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নির্মাণকারী সংসার গার্ডরেল, বৈদ্যুতিক তার, ব্যারিয়াল সহ রেলের যন্ত্রাংশ। থানার আইসি সুবল ঘোষ বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযুক্ত চুরির সামগ্রীগুলি কিনেছিল। যদিও অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। কোথা থেকে সে ওসব কিনেছে সেটা জানতে পারলে প্রকৃত চোর দ্রুত ধরা পড়বে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ