Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁকরাইলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

সাঁকরাইলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সাঁকরাইল ব্লকে নিজের ঘরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম শুক্রাচার্য দাস(৩১)। তাঁর বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত হরেকৃষ্ণপুর গ্রামে। মঙ্গলবার সকালে ঘরের দরজা ভেঙে যুবকের দেহ উদ্ধার করা হয়।
Advertisement
মৃতের দাদা বুদ্ধেশ্বর দাস বলেন, গতকাল রাতে খাওয়া সেরে ভাই নিজের ঘরে ঘুমোতে যায়। সকালে দরজা না খোলায় ডাকাডাকি শুরু হয়। এরপরেই দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে দেখি, ভাইয়ের দেহ ঝুলছে। এরপর সাঁকরাইল থানার পুলিস এসে দেহ উদ্ধার করে। কী কারণে ও এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। সাঁকরাইল থানার পক্ষ থেকে জানানো হয়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ