Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকার কাপের প্রচারে নবদ্বীপে বর্ণাঢ্য র‌্যালি

সকার কাপের প্রচারে নবদ্বীপে বর্ণাঢ্য র‌্যালি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারে বর্ণাঢ্য র‌্যালি বের হল। শুক্রবার সন্ধ্যায় শহরের প্রাচীন মায়াপুরে গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরের সামনে থেকে আলোকসজ্জায় সুসজ্জিত র‍্যালি বের হয়। সেটি নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ স্টেডিয়ামে এসে শেষ হয়। এই র‍্যালিতে সকার কাপ, রণপা, বিভিন্ন বাদ্যযন্ত্র, ফুটবল, টুর্নামেন্টে অংশকারী নানা দলের রংবেরঙের পতাকা নিয়ে বহু ক্রীড়াপ্রেমী মানুষ অংশ নেন। ২৬ নভেম্বর থেকে নবদ্বীপে ১০ বর্ষের মিউনিসিপ্যাল সকার কাপ শুরু হতে চলেছে।
Advertisement
টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুজিত সাহা বলেন, র‍্যালিতে বিভিন্ন ক্লাবের নবীন প্রজন্মের ফুটবলরা অংশ নিয়েছিলেন। এবছরও ৩২টি দল টুর্নামেন্টে অংশ নেবে। এর মধ্যে নবদ্বীপ বিধানসভা এলাকার ১৯টি ও বাইরের ১৩টি দল থাকছে। এদিনের র‍্যালিতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সম্পর্কিত সংবাদ