Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকার কাপের কোয়ার্টার ফাইনালে উঠল শ্যামনগর প্রভাতী সঙ্ঘ

সকার কাপের কোয়ার্টার ফাইনালে উঠল শ্যামনগর প্রভাতী সঙ্ঘ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের অষ্টম ম্যাচে শ্যামনগর প্রভাতী সঙ্ঘ জয়ী হল। মঙ্গলবার দুপুরে পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের মুখোমুখি হবে। এদিন কোনও দলেই বিদেশি খেলোয়াড় দেখা যায়নি। প্রথমার্ধে শুরু থেকেই শ্যামনগর প্রভাতী সঙ্ঘের আক্রমণ বেশি ছিল। তবে মাঝেমধ্যে আক্রমণে ফিরে আসে ইস্টার্ন রেলওয়ে। প্রথমার্ধে শেখ রিয়াজুল ইসলামের দেওয়া গোলে এগিয়ে যায় প্রভাতী সঙ্ঘ। দ্বিতীয়ার্ধে প্রভাতী সঙ্ঘের হয়ে দ্বিতীয় গোল করেন নয়ন দাস। ইস্টার্ন রেলওয়ের হয়ে তপন নায়েক একটি গোল করেন। শেষপর্যন্ত ২-১ গোলে শ্যামনগর প্রভাতী সঙ্ঘ জয়ী হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ