সোমবার দুপুরে পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা হুগলির বৈঁচি ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। সেখানে তারা কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মুখোমুখি হবে।
Advertisement
এদিন পাঁচজন বিদেশিকে নিয়ে দল গঠন করেছিল বৈঁচি ফুটবল অ্যাকাডেমি। বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। প্রথমার্ধে শুরু থেকেই বৈঁচি অ্যাকাডেমির আক্রমণ বেশি ছিল। তবে মাঝেমধ্যে আক্রমণে ফিরে আসে বিদ্যানগর কোচিং। দু’দলই গোল করার মতো সুযোগ পেলেও প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে দু’দলই আক্রমণ, প্রতি আক্রমণ চালিয়ে যায়। ১১ মিনিটের মাথায় বৈঁচি ফুটবল অ্যাকাডেমির এক খেলোয়াড় বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার। অভিজিৎ দাস পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন।
২২ মিনিটের মাথায় বিদ্যানগরের হয়ে দ্বিতীয় গোলটিও করেন অভিজিৎ।
গোল খাওয়ার পর কিছুটা হলেও ছন্নছাড়া ফুটবল খেলে বৈঁচি ফুটবল অ্যাকাডেমি।
শেষ অবধি বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার জয়ী হয়। এদিন বিদ্যানগরের সমর্থকরা বাদ্যযন্ত্র সহ মাঠে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর প্রি-কোয়ার্টার ফাইনালের অপর এক ম্যাচে শ্যামনগর প্রভাতী সঙ্ঘ ও ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশন মুখোমুখি হবে।