Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকার কাপের কোয়ার্টার ফাইনালে কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব

সকার কাপের কোয়ার্টার ফাইনালে কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সপ্তম ম্যাচে জয়ী হল কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। রবিবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা নবদ্বীপ ভ্রাতৃ সংঘকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এদিন একজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে দল গঠন করেছিল কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন। তবে কোন বিদেশি খেলোয়াড় ছিল না ভ্রাতৃ সঙ্ঘের। প্রথমার্ধে দু› দলই গোল করার মতো সুযোগ পেলেও জালে বল পাঠাতে ব্যর্থ হয়।
Advertisement
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণ বেশি ছিল কোন্নগরের। ভ্রাতৃ সঙ্ঘের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন। এরপর খেলার অন্তিম মুহূর্তে কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে দ্বিতীয় গোল করেন প্রীতম সরদার।  কোন্নগর ২-০ গোলে জয়ী হয়। আজ ২৩ ডিসেম্বর প্রি-কোয়ার্টার ফাইনালের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে হুগলির বৈঁচি ফুটবল অ্যাকাডেমি ও পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার।
সম্পর্কিত সংবাদ