Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুকান্তর দ্বারস্থ ইতিহাস অনুসন্ধান পরিষদ

সুকান্তর দ্বারস্থ ইতিহাস অনুসন্ধান পরিষদ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে প্রত্নতাত্ত্বিক সুরক্ষা এবং খনন করার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হল ইতিহাস অনুসন্ধান পরিষদ। রবিবার সুকান্তর বাসভবনে গিয়ে তারা একটি স্মারকলিপি তুলে দেয়। 
Advertisement
উপস্থিত ছিলেন ইতিহাস অনুসন্ধান পরিষদের সহ সম্পাদক সুরজ দাস এবং কার্যকরী সদস্য সংহিতা সরকার। তাঁদের দাবি, দক্ষিণ দিনাজপুর তথা গৌড়বঙ্গ জুড়েই ইতিহাসের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব প্রাচীন নিদর্শন সংরক্ষণ করার দাবি তুলেছেন তাঁরা। এবিষয়ে মন্ত্রী সুকান্ত বলেন, জেলার প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সুরক্ষা, সংরক্ষণ ও খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করব।  ইতিহাস অনুসন্ধান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন, আমরা অত্যন্ত আশাবাদী। আগামীতে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এবং সেগুলির সুরক্ষা ও খননের জন্য যথাযথ পদক্ষেপ করা হবে। 
সম্পর্কিত সংবাদ