সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন পুর চেয়ারম্যান অশোক কুমার মিত্র। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলার প্রলয় সরকার। পানীয় জলের মেশিনের জন্য খরচ হয়েছে প্রায় ২ লক্ষ ৯৮ হাজার টাকা। অশোক বলেন, পুরসভার ২৫টি ওয়ার্ডেই এমন বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানো হচ্ছে।



