নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিকিমের চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিস। শনিবার সিকিমের রানিপুল থানা এলকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে দুষ্কৃতীরা শিলিগুড়িতে এসে গা ঢাকা দেয়। প্রধাননগর থানার পুলিসের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সিকিম পুলিস। প্রধাননগর থানার পুলিস জানিয়েছে, সিকিম থেকে চার দুষ্কৃতী এখানে এসে গা ঢাকা দেয় বলে খবর মেলে। সেই দুষ্কৃতীদের খোঁজে এখানে আসে সিকিম পুলিস।



