সংবাদদাতা, রায়গঞ্জ: সংখ্যালঘু স্কলারশিপের বিপুল টাকা তছরুপের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতের নাম রাজিবুল ইসলাম(২৫)। বাড়ি করণদীঘির রাঘবপুরে। ধৃতকে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে ৫দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Advertisement
সিআইডি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সংখ্যালঘু স্কলারশিপের টাকা নয়ছয় করায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজিবুলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সরকারি আইনজীবী সায়ন চৌধুরী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু হয়েছে। আদালত ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে শেখ জাকারিয়া ও আব্দুল রশিদকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁরা এদিন জামিনের আবেদন করলে জামিন প্রত্যাহার করে আদালত।



