Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের ৭৫তম বর্ষপূর্তির প্রাক সূচনা অনুষ্ঠান

স্কুলের ৭৫তম বর্ষপূর্তির প্রাক সূচনা অনুষ্ঠান
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার কুমারগ্রাম ব্লকের বারোবিশা হাইস্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের প্রাক সূচনা হল। এদিন সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। শঙ্খধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে কেক কাটা হয়। 
Advertisement
উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন, ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, ভল্কা-বারোবিশা-২ পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা সহ অন্যরা। স্কুলের ভবনগুলি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। প্রধান শিক্ষক বিমলকুমার বসুমাতা বলেন, স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের প্রাক সূচনা হল। ১২জানুয়ারি মূল অনুষ্ঠানের সূচনা হবে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনে পাশাপাশি ৭৫তম বর্ষপূর্তির সূচনা হবে। 
পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার বলেন, বছরভর নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে স্কুলের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করা হবে।
সম্পর্কিত সংবাদ