Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

স্কুলের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার বিকেলে মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতে এলাকার ওমর আলি উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হল। দু’দিন ব্যপি উৎসবে সূচনা করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক। সঙ্গে ছিলেন করিমুল হক, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল সাত্তার, আবদুল জব্বার, লাইলি বেগম, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীলকুমার প্রসাদ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক সরবন খাউন্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ