সংবাদদাতা, কালিয়াগঞ্জ: প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা, শিক্ষক শিক্ষিকাদের হাজিরা বিষয়ে নজরদারির জন্য প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট সংযোগ দেওয়ার দাবি সহ ৪ দফা দাবিতে কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে স্মারকলিপি দিল এবিপিটিএ। দাবি পূরণের আর্জি জানিয়ে দপ্তরের সামনে সভাও হয়। মঙ্গলবার বিকেলে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের সম্পাদক অয়ন দত্ত, সভাপতি সৌরভ কুণ্ডু, রিঙ্কু রজক সহ অন্যরা।



