সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রাতের অন্ধকারে স্কুল থেকে চুরি গেল ৬ টি ফ্যান। যা নিয়ে শোরগোল হরিশ্চন্দ্রপুরের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে। ভালুকা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ ঘোষ।
Advertisement
স্কুলের একটি কক্ষে বই রাখা রয়েছে। সেটি তালা বন্ধ অবস্থায় ছিল। বুধবার স্কুলের প্রধান শিক্ষক বই নিতে গিয়ে দেখেন, দুষ্কৃতীরা তালা ভেঙে ফ্যান চুরি করে নিয়ে গিয়েছে। স্কুলের পার্শ্ব শিক্ষক খাইরুল বাসার বলেন, কবে চুরি হয়েছে, বলা যাচ্ছে না। বুধবার তালা খুলতে গিয়ে চুরির বিষয়টি নজরে এসেছে। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যাম সুন্দর সাহা বলেন, অভিযোগ হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।



