Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের মাঠে মোরগ লড়াই, ক্ষুব্ধ কর্তৃপক্ষ

স্কুলের মাঠে মোরগ লড়াই, ক্ষুব্ধ কর্তৃপক্ষ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: স্কুলের মাঠে মোরগ লড়াই আয়োজনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শালবনী ব্লকের ভীমপুর সাঁওতালি হাই স্কুলের মাঠে। এনিয়ে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বড় দিন উপলক্ষ্যে স্কুল বন্ধ রয়েছে। স্থানীয় এক কমিটি সেখানেই মোরগ লড়াইয়ের আয়োজন করেছে। সেই মোরগ লড়াইয়ে অংশ নিচ্ছে ৩০ হাজারের বেশি মানুষ। তবে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মাঠে যত্রতত্র পেরেক পোঁতা হয়। এর ফলে গত বছর এক ছাত্র জখম হয়েছিল। স্কুলের তরফে বারংবার নিষেধ করা সত্ত্বেও হচ্ছে মোরগ লড়াই। আদালত নিষেধ করলেও শোনা হচ্ছে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ