সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের শ্যামসুখী গার্লস হাইস্কুল এবং গাজোল গার্লস প্রাইমারি স্কুলে মিড ডে মিলের মান যাচাই করলেন গাজোল সার্কেলের দায়িত্বে থাকা অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। বুধবার কয়েকটি স্কুলে কিছু ছাত্র নির্বাচন করে একটি বিশেষ পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা সহ মিডডে মিলের মান খতিয়ে দেখা হয়েছে। আগামী দিনে আরও অন্য স্কুল পরিদর্শন করা হবে।



