Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের ইট নিয়ে যাওয়ায় ইন্ধন দেওয়ার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে

স্কুলের ইট নিয়ে যাওয়ায় ইন্ধন দেওয়ার অভিযোগ বিজেপি প্রধানের বিরুদ্ধে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথি-১ ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের বিরামপুট প্রাইমারি স্কুলের ইট নিয়ে গিয়ে মন্দির তৈরির কাজে লাগানোর অভিযোগ। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে স্কুলের ইট অন্যত্র কাজে লাগাতে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূলের আমিন সোহেল এবিষয়ে মঙ্গলবার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। বিডিও অমিতাভ বিশ্বাস বলেন, বিষয়টি খোঁজ নিচ্ছি। 
Advertisement
জানা গিয়েছে, বিরামপুট প্রাইমারি স্কুলের ভবন বেশ কয়েক বছর ধরেই ভগ্নদশা। সংস্কার না হওয়ায় স্কুলভবন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তাই চার বছরের বেশি পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে ক্লাস হয়। মঙ্গলবার ভগ্ন স্কুল ক্যাম্পাস থেকে বেশকিছু ইট ভ্যানে নিয়ে যাচ্ছিল কয়েকজন। আমিন সাহেব বলেন, মন্দির তৈরির জন্য ইট তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। মন্দির তৈরি হোক, তাতে আমাদের  আপত্তি নেই। কিন্তু স্কুলের সম্পত্তি এভাবে নিয়ে যাওয়া হবে কেন? সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছি। 
যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রদীপ কুণ্ডু। তিনি বলেন, ইট তুলে মন্দির তৈরির কাজে লাগানোর অভিযোগ ভিত্তিহীন। ভগ্নদশা ওই স্কুলের একটি অংশে এর আগে ভোট কেন্দ্র তৈরি হয়েছিল। সেসময় দেওয়াল থেকে কিছু ইট খোলার কাজ করেছিলেন কয়েকজন শ্রমিক। কিন্তু, সেই কাজের জন্য ঠিকাদার কিংবা স্কুল কর্তৃপক্ষ কোনও পারিশ্রমিক দেয়নি। তাই তাঁরা টাকা না পেলে ইট তুলে নিয়ে যাওয়ার কথা আমাকে জানিয়েছিল। আমি জানার পর তাঁদের ইট নিতে নিষেধ করেছিলাম। তারপরও কেউ ইট তুলে নিয়ে গিয়েছে। তৃণমূল কোনও ইস্যু না পেয়ে অভিযোগ তুলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ