Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের ছাদ থেকে পড়ে জখম বৃদ্ধা

স্কুলের ছাদ থেকে পড়ে জখম বৃদ্ধা
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: কাঁঠাল পাতা পাড়তে স্কুলের ছাদে ওঠেন। কিন্তু সেখান  থেকে পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সোহাইর গ্রামে। জখম বৃদ্ধের নাম কার্তিক স্বর্ণকার। দুপুরে কার্তিক বাড়ির গবাদিপশুর জন্য কাঁঠাল পাতা পাড়তে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ওঠেন। পাতা পাড়তে গিয়ে স্কুলের ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। স্থানীয়রা জখম বৃদ্ধাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ