সংবাদদাতা, হবিবপুর: স্কুলছুটদের স্কুলে ফেরাতে ও নতুন পড়ুয়াদের বাড়ির কাছের বিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিশেষ উদ্যোগ নিল হবিবপুর চক্র। মঙ্গলবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার এগ্রো জুট মিলের শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের শিশুদের কাছাকাছি বিদ্যালয়ে ভর্তির বিষয়ে অবগত করা হয়। এতে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণোতোষ সাহা সহ স্থানীয় ছ’টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। অবর বিদ্যালয় পরিদর্শক প্রাণোতোষ সাহা বলেন, ছাত্র সপ্তাহ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্কুলে ছাত্রছাত্রীদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলি সম্পর্কে তাদের বিস্তারিত জানানো হয়েছে।



