সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ২০২৫ শিক্ষাবর্ষের মধ্যে সার্কেলের সমস্ত প্রাথমিক স্কুল পঞ্চম শ্রেণিতে উন্নতিকরণ সহ ১৫ দফা দাবিতে স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিল তৃণমূলের শিক্ষক সংগঠন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শুক্রবার কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের স্কুল পরিদর্শক শিলা সাহার হাতে স্মারকলিপি তুলে দেয়। এই কর্মসূচিতে ছিলেন চন্দন সাহা, অজয় ঘোষ প্রমুখ।



