সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা আন্তঃ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হল রায়গঞ্জ মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে। শিশু সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার প্রমুখ। শিশু সংস্কৃতি পরিষদের সভাপতি রাখি দে সরকার বলেন, এদিন নাচ,গান, আবৃত্তির মধ্যে দিয়ে প্রাথমিক পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে ২৭ টি স্কুল অংশ নিয়েছিল।



