সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার গাজোল ব্লকের হাজি নাকু মহম্মদ হাইস্কুলের পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ওই প্রকল্পের দায়িত্বে থাকা মনোজ কুমার সরকার সহ অন্যরা। ব্লক প্রশাসনের সহযোগিতায় মোট ৪০৯টি সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৩০ এবং শনিবার ১৭৯টি বিলি হয়েছে।



